বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিরোনাম
লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক রেকর্ড গড়ে রৌপ্য জিতলেন স্বপ্না গণভোটের গণরায় না মানলে জাতীয় ঐক্যের আহ্বানের কোনো মূল্য থাকবে না

জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের হামদ ও নাত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।

এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসাটির সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. আছাদুল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। পাশাপাশি কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তম শ্রেণির ছাত্র রিফাত হোসেন এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী হাসনাহেনা প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়।

বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় মাদ্রাসাটির অধ্যক্ষ মুহা. আনওয়ারুল হক সন্তোষ প্রকাশ করে বলেন, “১৯৬৮ সাল থেকে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার জেলা পর্যায় অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।”

মাদ্রাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: