শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’

নড়াইলে গাঁজার গাছসহ আটক ১

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের কালিয়ায় গাঁজার গাছসহ বাসুদেব বর্মন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে তাকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন বিচারক।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছোট কালিয়া এলাকা থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।
আটককৃত বাসুদেব বর্মন উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ বর্মনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদ পেয়ে জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল সোমবার দুপুরে উপজেলার ছোটকালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় বাসুদেবের বসত বাড়ির আঙিনাই ২ টি গাঁজার গাছ এরমধ্যে একটি কর্তন করা এবং একটি জীবিত যার উচ্চতা প্রায় ১২ ফুট এবং ওজন ৮ কেজিসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস অভিযুক্তকে ১ বছর ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান জানান, গোপন সংবাদ পেয়ে বাসুদেব নামে একজনকে গাঁজার গাছসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আসামিকে জেল-জরিমানা করেন বিচারক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: