বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম
ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী

কালিগঞ্জ সরকারি কলেজ থেকে এমবিবিএস এ চান্স প্রাপ্ত ৭ মেধাবি শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের মতবিনিময়

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সরকারি কলেজ থেকে ২০২৫ খ্রিস্টাব্দে এমবিবিএস এ চান্স প্রাপ্ত ৭ মেধাবি শিক্ষার্থীর সাথে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারির বুধবার সকাল সাড়ে দশটায় কলেজের হলরুমে অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক শিক্ষক পরিষদের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রভাষক মোঃ আব্দুল কাদের, প্রভাষক শরিফুজ্জামান শরিফ (পদার্থবিদ্যা), প্রভাষক মোঃ বেলাল সিদ্দিক, (রসায়নবিদ্যা), কম্পিউটার শিক্ষক অপারেটর সহ শিক্ষক ও অন্যান্য কর্মচারীবৃন্দ।কলেজের অধ্যক্ষ উক্ত মেধাবী শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

৭ মেধাবী শিক্ষার্থীদের নিকট হতে প্রত্যেকের অভিজ্ঞতার কথা শুনতে চায় উক্ত সরকারি কলেজের শিক্ষাকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীদের মাঝে বিনিমায়ের মাধ্যমে কলেজের শিক্ষার মান সুনাম ধারাবাহিকভাবে ধরে রাখার আহ্বান জানানো হয়।

২৫ ২৬ শিক্ষাবর্ষে মেডিকেলে উক্ত সরকারি কলেজ থেকে চান্স প্রাপ্ত একমাত্র মেয়ে কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত যমুনা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে স্বত্বাধিকারী সাংবাদিক শেখ শরিফুল ইসলামের কন্যা শারমিন সুলতানা মিম, মোঃ সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম হোসেন, মোঃ জুবায়ের হোসেন আলিফ, মোঃ শাহরিয়ার নাফিস, তূর্য ঘোষ, মোঃ রাইফুল ইসলাম হাবিব। উক্ত সাত শিক্ষার্থীর ২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেলে এমবিবিএস এ মেরিট স্কোরে অবস্থান হয়েছে।

কালিগঞ্জ সরকারি কলেজ হইতে বিজ্ঞান বিভাগ হইতে এইচএসসি পাশের পরে উক্ত শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য কালীগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অব্যর্থনা সহ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিবৃতি প্রদান করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: