বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম
ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী তৎপরতা রুখে দিতে হবে: কুমিল্লায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী

লোহাগড়ার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহুিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সমাপনী দিনে দিনব্যাপী বিদ্যালয় চত্বরে মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক সাহুিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সেলিনা পারভীন, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামসুল হক, অ্যাড. মে. লতিফুর রহমান, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোল্যা মোশাররফ হোসেন কামরুল প্রমুখ।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধনী পর্বে উপস্থিত অতিথিদের সঙ্গে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওয়াহিদুর রহমান, উপজেলার সিডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সাহিদুর রহমান, শিকদার মকবুল হোসেন, জয়পুর ইউপি মহিলা সদস্য মোসা. পারুল বেগম, সাংবাদিক এস.এম জহুরুল হক মিলু, মো. মিরাজ মোল্যা, মো. নয়ন, পল্লীচিকিৎসক আশিকুজ্জামান আজম, মো.নাঈমুল ইসলাম, শেখ শাহিন মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীরা ও স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্ধোধক এস.এম হায়াতুজ্জামান উৎসাহমূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা। শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশ ও শরীর গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। পরিবারের শিক্ষার পরই শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষাকে ধারণ করে। সবাইকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান তিনি। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে শৃঙ্খলা, সময়জ্ঞান ও নিয়মানুবর্তিতার প্রতি খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: