বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
মোংলা প্রতিনিধি :
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মোংলার কাপালিরমেঠ গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা কয়লা ও শিল্প দূষণ বন্ধ করে সুন্দরবন জলাভূমি রক্ষার দাবি জানান।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা এবং পশুর রিভার ওয়াটারকিপারের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, কয়লা পরিবহন ও শিল্প দূষণের কারণে সুন্দরবনের নদী ও জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়েছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে সুন্দরবনের অস্তিত্ব বিপন্ন হবে।