শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম
আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি

নতুন চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিম

এ প্রজন্মের চিত্রনায়ক নাদিম। ২০১২ সালে ‘তোমার সুখে আমার সুখ’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে। সবশেষ কাজী হায়াৎ পরিচালিত এবং শাকিব খান অভিনীত ‘বীর’ ছবিতে অভিনয় করেন। করোনা ভাইরাসের কারণে সবার মতো দীর্ঘ দিন নাদিমও শুটিং বিরতিতে ছিলেন। বিরতি ভেঙ্গে সরব হচ্ছেন তিনি। অংশ নিচ্ছেন শুটিংয়ে। সম্প্রতি নাদিম নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।

ছবির নাম ‘কি করে বলবো প্রিয়তমা’। মাহি কথাচিত্রের ব্যানের ছবিটি পরিচালনা করবেন আব্দুল মান্নান। এ ছবির মাধ্যমে কাজে ফিরছেন তিনি। বুধবার (২৪ অক্টোবর) এফডিসিতে ছবিটির মহরত হয়। চলতি মাসের সতেরো তারিখ ছবির গানের শুটিংয়ে সিলেট জাফলং যাবার কথা রয়েছে নাদিমের। আগামী মাসের পাঁচ তারিখ ঢাকা ফিরবেন।

নতুন চলচ্চিত্র নিয়ে নাদিম বলেন, ‘ছবিতে দেখা যাবে আমি পড়াশোনায় অনেক ভালো শিক্ষিত একজন ছেলে। ছবির নায়িকাকে প্রচন্ড ভালোবাসি। সে পড়াশোনার জন্য আমেরিকা যায়। সেখানে যাবার পর একটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। ওর সাথে পারিবারিক ভাবে আমার বিয়ের কথা ফাইনাল। আমেরিকা থেকে আসলেই বিয়ে। তবে একটা দুর্ঘটনা সব কিছু উলাট-পালাট করে দেয়।

 

আমি আর বিয়ে করি না। ব্যবসায় মনোযোগী হই। কয়েক বছর পর আমার অফিসে একটা মেয়ে আসে চাকরির জন্য অবিকল আমার প্রেমিকার মতো। প্রথমে তাকে দেখে অবাক হই। পরে জানতে পারি এই মেয়েটি সে না অন্য কেউ। এরপর এই মেয়েটির প্রতি ভালোলাগা শুরু হয়। তাকে আমার ভালোলাগা শেয়ার করি। আমার পরিবার বিয়ের জন্য প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটির একটা অতীত আছে যার কারণে সে বিয়ে করবে না।

 

এভাবেই ছবির গল্পটি এগিয়ে যাবে। নতুন একটি চরিত্রে অভিনয় করব। এ ধরনের চরিত্রে আগে কখনো করিনি। আশা করি ছবিটি মুক্তি পেলে দর্শক গ্রহণ করবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: