বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

কবিতা: তুমিহীন মধ্যরাত- এস এম জাহাঙ্গীর

কবিতা

তুমিহীন মধ্যরাত

এস এম জাহাঙ্গীর

কত রাত তোমার বুকের ভেতর কাটিয়েছি
রূপালী আলো মেখে
একাকার হয়ে তোমার অস্তিত্বের সাথে
ওহ্ কী চমৎকার আমাদের মিশামিশি ।

উইফিংয়ের ফাঁকে যতবার তোমাকে পেয়েছি
আলিঙ্গনে জড়িয়ে নিয়েছো ততবার
উজাড় করে অফুরাণ ভালোবাসায়
কী দারুণ তোমার কদমী শরীর!

প্রথম যেদিন ঘর থেকে বেরিয়ে মাঝ মাঠে
তোমার শরীরের সাথে আমার শরীর মিশিয়ে নিয়েছ
খড়ের উপর জামা বিছিয়ে শুয়ে যাই গভীর রাতে।
তোমার রূপালী আলো নগ্ন শরীর
আলোকিত হয়ে যায় আমারও

অপলক তোমার দিকে চেয়ে রই!

যখনই একখণ্ড কালো মেঘ তোমাকে ঢেকে দেয়
তখনই কয়েকটি শিয়াল দূরের বিলে
ডেকে উঠে হুক্কাহুয়া হুক্কা হুক্কা হুক্কাহুয়া
চারিদিক অন্ধকার তুমিহীন আমি
তৃষিত ভালোবাসা একাকি করে যায় আমায় ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: