বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
মো. সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটির কারণে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার সকাল থেকে সারাদিন বেনাপোল–পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, পবিত্র শবেবরাতের সরকারি ছুটি থাকায় বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে যেসব ভারতীয় ট্রাক পণ্য আনলোড করে খালি ট্রাক নিয়ে ফিরে যেতে চায়, তাদের অনুমতি দেওয়া হবে। এ জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে।