শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম
তানজিনা হোসেনের গল্প—ট্রানজিট গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার, ঋণখেলাপি প্রায় ৩ হাজার কোটি টাকা ‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হালকা বৃষ্টিতেই শেখপুর নতুন স্ট্যান্ড ও কাঁচাবাজারে জলাবদ্ধতা দেশজুড়ে ১০০ পদে আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ সোনার একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন স্থগিতের খবর ‘অপপ্রচার’ : ইসি

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ‘অপপ্রচার’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন নিশ্চিত করেছে, পূর্বনির্ধারিত ১২ ফেব্রুয়ারিই (বৃহস্পতিবার) সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অসাধু চক্র আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো— আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শেরপুর-৩ আসন ব্যতীত দেশের ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ইসি আরও জানায়, এই নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে যারা এ ধরনের ভুয়া তথ্য প্রচার করছে, তাদের কথায় কান না দেওয়ার জন্য দেশবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ইসি জানায়, নির্বাচনের সকল প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: