বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম
ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

মোংলায় ধরার নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

মোংলা থেকে মো. নূর আলম :
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ঘটাতে হবে। ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ, ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে বিদ্যুৎ খাতের কমপক্ষে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির জন্য বরাদ্দ দিতে হবে। ০৯ ফেব্রুয়ারি সোমবার সকালে সরকারি টি. এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে “নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে রাজনীতিবিদদের ভূমিকাই মুখ্য” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সরকারি টি. এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজ ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার সকালে চূড়ান্ত পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টি. এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তালুকদার মো. জিয়াদ হোসাইন। বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রাজেন্দ্রনাথ মণ্ডল, প্রভাষক নাহিদ আফরোজ তানিয়া, প্রভাষক অপরূপ হালদার, প্রভাষক তানিয়া আক্তার ও পরিবেশযোদ্ধা মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ বলেন, কয়লা, গ্যাস ও তেলভিত্তিক নতুন কোনো পরিবেশবিধ্বংসী বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া যাবে না। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সৌরবিদ্যুতের প্যানেল ও ইনভার্টারসহ অন্যান্য যন্ত্রাংশের ওপর থেকে ভ্যাট, আমদানি শুল্ক ও অন্যান্য কর শূন্যে নামিয়ে আনতে হবে।

বিতর্ক প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লিমা আক্তার। সবশেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: