বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জ পোস্ট অফিস মোড়ে ভেটেরিনারি শপে দুধ বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের প্রথম দিন দুপুরে আনুষ্ঠানিকভাবে দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন প্রমুখ।
এখান থেকে মাসব্যাপী রমজান মাসে সুলভ মূল্যে খাঁটি গরুর দুধ ও ডিম পাওয়া যাবে। ভেটেরিনারি দোকান উদ্বোধন অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার এ তথ্য জানান।