বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন আজকের বিনিময় হার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

কালীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ বিক্রয় কেন্দ্র উদ্বোধন

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কালীগঞ্জ পোস্ট অফিস মোড়ে ভেটেরিনারি শপে দুধ বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের প্রথম দিন দুপুরে আনুষ্ঠানিকভাবে দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন প্রমুখ।

এখান থেকে মাসব্যাপী রমজান মাসে সুলভ মূল্যে খাঁটি গরুর দুধ ও ডিম পাওয়া যাবে। ভেটেরিনারি দোকান উদ্বোধন অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার এ তথ্য জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: