বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি মূল্য দিচ্ছে ফি নিয়েও উপবৃত্তির নিবন্ধন করেননি প্রধান শিক্ষক, বঞ্চিত ৫৯ শিক্ষার্থী মশার শরীরে কী ঢোকালেন বিজ্ঞানীরা, ডেঙ্গু কমল ৬৮ শতাংশ জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী রোগীর চিকিৎসা করেন, এবার নদের ক্ষত সারাতে নেমে জাগালেন মানুষের বিবেক ৮ ট্রেডে সরকারি প্রশিক্ষণ, ভাতা বিকাশ-রকেটে সরকারের জবাবদিহি নিশ্চিতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা নিল বাংলাদেশ বিজ্ঞানী জগদীশ বসুর রহস্যময় সেই লোহার সিন্দুক খোলা হবে ৮৯ বছর পর চাঁদনী পসরে বাউল সংঘের সাংস্কৃতিক পরিবেশনায় মাতল কলাপাড়া হেলিপোর্ট এমবিবিএস–ডেন্টালে ভর্তিতে আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন

কালিগঞ্জের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর যুব ও ক্রীয়া বিভাগের উদ্যোগে যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২৮ফেব্রুয়ারি (শনিবার) বিকাল তিনটায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও সাতক্ষীরা জেলা জামায়াতে সহসেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কালিগঞ্জ উপজেলা জামায়াতে অফিস সেক্রেটারি আফতাব উদ্দিনসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে যুবদায়িত্বশীল, কর্মী, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় অতিথিরা বলেন, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: