বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ৯৮৭ ছুঁয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫ আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

কালিগঞ্জের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর যুব ও ক্রীয়া বিভাগের উদ্যোগে যুব দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

২৮ফেব্রুয়ারি (শনিবার) বিকাল তিনটায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. জামাল ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ও সাতক্ষীরা জেলা জামায়াতে সহসেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কালিগঞ্জ উপজেলা জামায়াতে অফিস সেক্রেটারি আফতাব উদ্দিনসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে যুবদায়িত্বশীল, কর্মী, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় অতিথিরা বলেন, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: