বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম
ঢাবিতে প্রফেশনাল এমএ কোর্সে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা দ্য লাস্ট কোয়েশ্চেন: তাপগতিবিদ্যার নির্মম সত্য ও চেতনার চিরন্তন অন্বেষণ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন আজকের বিনিময় হার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

নড়াইলে বিদ্যুৎস্পষ্ট হয়ে ইটভাটার শ্রমিকের মৃত্যু

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মো. দাউদ গাজী (৫০) নামে ইটভাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের আব্দুল মান্নান মোল্যার আগুন ব্রিকস্ ইট ভাটায় এ ঘটনা ঘটে।

মৃত দাউদ গাজী খুলনা জেলার পাইকগাছা থানায় কমেলা সুন্দরী গ্রামের মৃত জুব্বা গাজীর ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের আব্দুল মান্নান মোল্যার আগুন ব্রিকস্ ইট ভাটায় দাউদ গাজী ও তার ছেলে শাওন গাজীসহ আরো অনেকে কাজ করেন। তারা প্রায় ৪ মাস ধরে কাজ করছেন ওই ইটভাটায়। বুধবার সকাল ১১ টার দিকে দাউদ গাজী ইটভাটায় পানির পাম্প চালু করতে গেলে তার শরীল ভিজা থাকার কারণে বিদ্যুৎ স্পষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: