বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন আজকের বিনিময় হার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ৯৮৭ ছুঁয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল

নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদারের প্রতিনিধি মুন্সীগঞ্জের লৌহজং থানা এলাকার কাজিরপাগলা গ্রামের আজিজুল হক নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বড়কালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় ইজারা নিয়ে অবৈধভাবে বড়কালিয়া এলাকায় বালু কেটে পরিবহনের চেষ্টা করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বালুকাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে সংশ্লিষ্ট ইজারাদারকে ২ লাখ টাকা জরিমানাসহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: