বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫ আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ঘরে বসে কাপড় বিক্রি করতেন, এখন দুই কারখানার মালিক মিতা চাকমা নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ শিক্ষক নিয়োগে পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব আরও চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু, খুশি যাত্রীরা

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া, নড়াইল ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের আক্তার হোসেন সমর্থিত লোকজনের মধ্যে শুক্রবার (৬ মার্চ) দুপুরে একটি স্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার (৭ মার্চ) সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, সড়কি, রামদা, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুজন নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হন।

সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন—ইউপি সদস্য জিরু গাজী (৫০), লিটন (৪৫), হিমায়েত (৫১), ফিরোজ মোল্যা (৪৫), মুসা (২৪), শরিফুল (৩৪), হাসান মোল্যা (৫৩), প্রিন্স (২৫), কাদের (২৫), আক্তার মোল্যা (৬০), মিরাজ মোল্যা (৪৭), লুৎফর নাহার (২৮), রেখা বেগম (৩৩), সেলিম বিশ্বাস (৪৪) ও তবিবর মৃধা (৬৫)। গ্রাম: আমাদা।

আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: