রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
মুক্তারপুরে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার গোপালগঞ্জ-২ সদর আসনের সাংসদকে উপজেলা পরিষদ ও ২১ ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ নড়াইলের লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন ‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবি, সংসদে আলোচনার আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের CASA আমানতে ২,১০০ কোটি টাকার প্রবৃদ্ধি বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

আতিয়ার রহমান, স্টাফ করেসপন্ডেন্ট, নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া, নড়াইল ও ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের আক্তার হোসেন সমর্থিত লোকজনের মধ্যে শুক্রবার (৬ মার্চ) দুপুরে একটি স্যালো মেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার (৭ মার্চ) সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, সড়কি, রামদা, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুজন নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হন।

সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন—ইউপি সদস্য জিরু গাজী (৫০), লিটন (৪৫), হিমায়েত (৫১), ফিরোজ মোল্যা (৪৫), মুসা (২৪), শরিফুল (৩৪), হাসান মোল্যা (৫৩), প্রিন্স (২৫), কাদের (২৫), আক্তার মোল্যা (৬০), মিরাজ মোল্যা (৪৭), লুৎফর নাহার (২৮), রেখা বেগম (৩৩), সেলিম বিশ্বাস (৪৪) ও তবিবর মৃধা (৬৫)। গ্রাম: আমাদা।

আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: