শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার

চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন ‘ডাস্টবিন’: অপু বিশ্বাস

বর্তমান ঢালিউড ইন্ডাস্ট্রিকে ডাস্টবিনের সঙ্গে তুলনা করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেন এই ঢালিউড নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অপু বিশ্বাস অনুষ্ঠানে পছন্দের পোশাকের রং থেকে শুরু করে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। এছাড়াও তিনি ঢালিউডের বর্তমান অবস্থা নিয়ে বলেছেন, ২০০৭-২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল-ফ্লেজড চলচ্চিত্র দেখেই ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। আর ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিন হয়ে গেছে।

তিনি আরও বলেন, পৃথিবীতে হলিউড আছে, বলিউড আছে, পাশের দেশ টলিউড আছে। সব জায়গায় পক্ষ-বিপক্ষ আছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে নোংরামি ছাড়া কিছু নেই। মোট কথা, ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিন ছাড়া কিছুই না।

এইদিন অনুষ্ঠানে লেহেঙ্গা পরে হাজির হন অপু বিশ্বাস। নিজের বিয়ের পোশাকের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, লেহেঙ্গার রং ছিল হালকা, তবে ব্লাউজটি ছিল রঙিন।

অন্যদিকে, অপু বিশ্বাস বর্তমানে নতুন দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তাকে লাল শাড়ি ছবিতে দেখা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: