শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলে নাশকতা মোকাবিলায় বিএনপির বিশেষ টিম গঠন নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে খাওয়ালেন ভারতের দরিদ্রতম রাজ্যের এক নেতা বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত

ঈদের একাল সেকালের বর্ণনা দিলেন নুসরাত ফারিয়া

কয়েকদিন পরে ঈদুল ফিতর। এরইমধ্যে ঈদের আমেজ শুরু হয়েছে। তারকাদের ঈদ পরিকল্পনা নিয়েও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ঈদের পরিকল্পনা কথা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করলেন নুসরাত ফারিয়া। কথা বলতে বলতে ঈদের সালামি নিয়ে তিনি বলেন ‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’।

বিদেশে না দেশে পরিবার সাথে ঈদ করবেন ফারিয়া?

ঈদের দিনের পরিকল্পনা জানতে চাইলে ফারিয়া বলেন, ‘ঈদে দেশেই থাকব। তেমন কোনো পরিকল্পনা নেই। সবাইকে নিয়ে আনন্দে দিনটা কাটাবো।’

‘ঈদের দিন আগে আমি অনেক সেলামি পেতাম, এখন নিজেই সেলামি দিই। মনে হয়, এখন আমার উন্নতি হয়েছে। পরিবারের বড় সন্তান, তাই পারিবারিক অনেক অনুষ্ঠানে অংশ নিতে হয়’- ঈদের একাল সেকালের বর্ণনা দিলেন নুসরাত ফারিয়া।

কাজ দিয়ে দেশ ও দেশের বাইরে প্রশংসিত ফারিয়া। গত বছর ঈদে ‘জ্বিন-৩’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমাটি দেখতে সেভাবে দর্শক দেখেনি। তবে সিনেমার ‘কন্যা’ গানটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছিল।

আসছে রোজার ঈদে ফারিয়া অভিনীত ‘ট্রাইব্যুনাল’ নামে নতুন একটি সিনেমা মুক্তি পাওয়া কথা। ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সে সময় ঘটনাটি সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: