বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিয়াকৈরে ৯টি ঘোড়াসহ আটক ৫, মাংস বিক্রির অভিযোগ চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ ঈদযাত্রা নিরাপদে রাখতে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন রেফারিদের পাওনা ২ কোটি, বাফুফে দিয়েছে মোটে ৫ লাখ রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে: জবি ভিসি আপিল বিভাগ:  তত্ত্বাবধায়ক সরকার জনসাধারণের একটি নিরপেক্ষ ব্যবস্থার দাবির ফসল ঈদে একযোগে মুক্তি পাচ্ছে শাকিবের প্রিন্সসহ পাঁচ সিনেমা জ্বালানি ঘাটতির শঙ্কায় সাপ্তাহিক ছুটি ৩ দিন করল শ্রীলঙ্কা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

বড়াইগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর।

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা। ইফতারের আগে রমজানের পবিত্রতা রক্ষায় প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী ও সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী মহুয়া নূর কচি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরাম।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: