বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
আরও চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু, খুশি যাত্রীরা রাজধানীর রমনা ও কাওরান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০ তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি পাঁচ বছরে কার্ডে লেনদেন দ্বিগুণ ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল ভারত ২০৭০ সালেও বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থাকবে, পাকিস্তান হবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

নড়াইলে যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় জড়িত সন্দেহে ভাড়াটে সন্ত্রাসী নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত নয়ন ফকির ওরফে আশিক উপজেলার কাশীপুর ইউনিয়নের গন্ডব গ্রামের করিম ফকিরের ছেলে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ মার্চ) হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই তারক বিশ্বাসের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার গন্ডব গ্রামের বটতলা এলাকা থেকে নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাকে লোহাগড়া থানায় নিয়ে আসা হয় এবং রবিবার (৫ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: