বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইলে যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় জড়িত সন্দেহে ভাড়াটে সন্ত্রাসী নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত নয়ন ফকির ওরফে আশিক উপজেলার কাশীপুর ইউনিয়নের গন্ডব গ্রামের করিম ফকিরের ছেলে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ মার্চ) হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও লোহাগড়া থানার এসআই তারক বিশ্বাসের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার গন্ডব গ্রামের বটতলা এলাকা থেকে নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাকে লোহাগড়া থানায় নিয়ে আসা হয় এবং রবিবার (৫ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: