বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
অজু ছাড়া কোরআন তিলাওয়াত করা যাবে কি ? এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় ছয় ঘণ্টার সমুদ্রযাত্রা, গন্তব্য স্বপ্নের সেন্ট মার্টিন চিংড়ি, কাঁকড়া, শামুক, অক্টোপাস: কোনটা খাওয়া হালাল, কোনটা নয় এআই না এলে কী হতো? প্রযুক্তির ‘জনক’ নোবেলজয়ী বিজ্ঞানী জিওফ্রি হিন্টনের উত্তর আজ টিভিতে যা দেখবেন (২৬ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক হকি লিগে আম্পায়ার বাংলাদেশের শাহবাজ গন্তব্য নয়, শখের টানেই ভ্রমণ: ২০২৭-এর নতুন ট্রেন্ড ‘হবি হাবস’ মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা: সড়ক ভাঙলে দায় ঠিকাদারের সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্স: বেলা ১টা বাজতেই ছুটির আমেজ, সব সেবা বন্ধ

নড়াইলে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল  :
নড়াইল সদর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় তছিরন নেছা(৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের আউড়িয়া ইউনিয়নের টোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের মজিদ শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল সদর উপজেলার আউড়িয়া টোল ঘরের সামনে খুলনা থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নামেন ওই বৃদ্ধা পরে রাস্তা পার হওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরো জানা যায়, নিহত তছিরন নেছা খুলনা থেকে তার মেয়ের বাড়িতে নড়াইলে বেড়াতে আসছিল।

নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: