বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ নড়াইলের লোহাগড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জ প্রভাবশালীদের বিরুদ্ধে অবৈধ মাটি কাটার অভিযোগ, ইউএনওর দ্বারস্থ অসহায় নারী কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা গোপালগঞ্জে নবনির্বাচিত আইনজীবী সমিতির পরিচিতি সভা সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ আইন পাস ওয়ার্ক পারমিট নবায়ন নিয়ে সুখবর দিলো সৌদি গোলের রেকর্ড নয়, এমবাপ্পের লক্ষ্য শুধুই বিশ্বকাপ শিরোপা পাকিস্তান সীমান্তে হামলা চালিয়েছে তালেবান নড়াইলের লোহাগড়া পৌরসভার বাজেট ঘোষণা

নড়াইলে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল  :
নড়াইল সদর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাক চাপায় তছিরন নেছা(৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরের দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের আউড়িয়া ইউনিয়নের টোলঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের মজিদ শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল সদর উপজেলার আউড়িয়া টোল ঘরের সামনে খুলনা থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নামেন ওই বৃদ্ধা পরে রাস্তা পার হওয়ার সময় বেনাপোলগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরো জানা যায়, নিহত তছিরন নেছা খুলনা থেকে তার মেয়ের বাড়িতে নড়াইলে বেড়াতে আসছিল।

নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: