বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম
যে রেস্তোরাঁয় কথা বলে না কেউ, কাজ চলে ইশারা আর হাসিতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল লিবারল্যান্ড: যে ক্রিপ্টো দেশের নাম খুব কম মানুষই জানে লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংক্রান্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল জোটবদ্ধ হয়েই যাবে: পরওয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’ রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

মুক্তির আগেই ফাঁস থালাপতি বিজয়ের ‘জন নায়গন’

মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’, যা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং বক্স অফিস সাফল্য নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা-এর এক প্রতিবেদনে জানানো হয়, সিনেমাটির মুক্তি মূলত ৯ জানুয়ারি নির্ধারিত থাকলেও সার্টিফিকেশন জটিলতার কারণে তা পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর মুক্তির নতুন সম্ভাব্য সময় সামনে আসার আগেই ৯ এপ্রিল হঠাৎ করে সিনেমাটির পুরো এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়।

ঘটনার পর থেকেই ভক্তদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি না পেলে সিনেমাটির আর্থিক ক্ষতি আরও বাড়তে পারে। সামাজিক মাধ্যমে কেউ কেউ দ্রুত মুক্তির দাবি জানিয়ে লিখছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে যত দ্রুত সম্ভব সিনেমাটি হলে আনতে হবে।

একই সঙ্গে কিছু ভক্ত লিক হওয়া কনটেন্ট ডাউনলোড বা শেয়ার না করার আহ্বান জানিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ এবং প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়াণ। এতে পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, প্রকাশ রাজ ও প্রিয়ামনি-সহ আরও অনেকে অভিনয় করেছেন।

সার্টিফিকেশন জটিলতা এবং অনলাইন ফাঁস এই দুই সংকটের মুখে পড়ে এখন ‘জন নায়গন’-এর মুক্তি ও বাণিজ্যিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: