মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল: চিফ প্রসিকিউটর রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২, গাঁজা-ইয়াবা উদ্ধার বুনোফুলে রঙিন প্রজাপতির মেলা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭% নোয়াখালীর স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র ফেডারেশন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার প্রথম সম্মেলন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।

“সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হোন” শীর্ষক স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক শাকিরুল ইসলাম শাকি।
সংগঠনের ফুলবাড়ী শাখার সদস্য সচিব সিফাত সরকারের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংগঠতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. মুরাদ মোর্শেদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, গণসংগহতি আন্দোলনের ফুলবাড়ী শাখার আহবায়ক আবুল খায়ের, সদস্য সচিব আব্দুল মোতালিব পাপ্পু, ফুলবাড়ী শাখা তেল, গ্যাস, খনিজ সম্পাদক ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মো. হামিদুল হক প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: