বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ ফের বাড়াল কাতার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নড়াইলে নবগঙ্গায় নৌকা ডুবে জেলে নিখোঁজ লক্ষ্মীপুরে বিএনপির প্রতষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে অনলাইন জুয়ার এজেন্টসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার বর্জ্যের বিনিময়ে বাজার : পরিচ্ছন্ন নগর গড়তে ডিএসসিসি ও বিদ্যানন্দের উদ্যোগ চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান রাশিয়ার হামলায় ইউক্রেনে ১ কোটি ২০ লাখের বেশি বই নষ্ট

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র ফেডারেশন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার প্রথম সম্মেলন শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।

“সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হোন” শীর্ষক স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক শাকিরুল ইসলাম শাকি।
সংগঠনের ফুলবাড়ী শাখার সদস্য সচিব সিফাত সরকারের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংগঠতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. মুরাদ মোর্শেদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, গণসংগহতি আন্দোলনের ফুলবাড়ী শাখার আহবায়ক আবুল খায়ের, সদস্য সচিব আব্দুল মোতালিব পাপ্পু, ফুলবাড়ী শাখা তেল, গ্যাস, খনিজ সম্পাদক ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মো. হামিদুল হক প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: