শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

মা হচ্ছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়

দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে বিষয়টি শেয়ার করেন পূজা। ভিডিওতে প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে তিনি গর্ভধারণের খবর নিশ্চিত করেন। ভিডিওতে দম্পতি জানান, প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তানের আগমনে পারিবারিক বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়েও তারা আলোচনা করেছেন।

প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। একই বছরের অক্টোবরে তাদের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়। বিয়ের চার বছর পর এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি। নতুন অতিথিকে ঘিরে তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়া ‘রকি’ ও ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজ ‘পাপ’ ও ‘ক্যাবারে’-তেও তাকে দেখা গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: