বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ কুলাউড়ায় মোবাইল কোর্টে বিশৃঙ্খলা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এমপির নির্দেশ নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কা, চালক নিহত চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যামামলার প্রধান আসামী গ্রেফতার চরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, বকনা বিতরণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তেই যা জানালেন ঘনিষ্ঠজনেরা হাসপাতাল থেকে স্বর্ণের গয়না উধাও, সিসিটিভিতে দেখা গেল ‘চোর’ কোনো মানুষ নয় বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশের দাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

বরিশালে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার

বরিশাল ব্যুরো :
বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ ফারুক হোসেন ও সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
অভিযোগ রয়েছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা না করে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেয়।

অভিযোগের সত্যতা পাওয়ায় ২৩ এপ্রিল ইউএনও ওই দুইজনকে তাদের এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে বহিষ্কার করেন।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, “পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সত্যতা মিলেছে বলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

এছাড়া শহীদ স্মরণিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক সুশেন মন্ডলকেও অনিয়মের অভিযোগে ২১ এপ্রিল পরীক্ষার প্রথম দিনে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রশাসন আরো জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বরাবর আবেদন করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: