বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম
পর্যাপ্ত ঘুমের পরও সকালে ক্লান্তি লাগে কেন অ্যান কারসনের নোবেল বিজয়: ধ্রুপদি ঐতিহ্যের সমকালীন রূপকার পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সা. সম্পাদক মুশতাক যৌনকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি জ্বালানি সংকটের টেকসই সমাধান: বিশেষজ্ঞদের ভাবনা | পর্ব–০২ বই পড়তে পড়তে ডিজে মিউজিক, জাপানে নতুন ট্রেন্ড ‘বুক রেভ’ ফ্যামিলি কার্ডে কেহ টাকা লেনদেন করলে উভয়কেই শাস্তির আওতায় আনা হবে- এমপি সান্টু বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার জব্দ কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া নড়াইলে অসম্পূর্ণ নবগঙ্গা সেতু, নতুন দরপত্রের অপেক্ষায় এলজিইডি

ফ্যামিলি কার্ডে কেহ টাকা লেনদেন করলে উভয়কেই শাস্তির আওতায় আনা হবে- এমপি সান্টু

Oplus_131072

উজিরপুর প্রতিনিধি : উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গুঠিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন-বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া)আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এমপি সান্টু বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে যদি কেহ টাকা পয়সা লেনদেন করেন উভয়কেই শাস্তির আওতায় আনা হবে। যিনি টাকা নিবেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আর যিনি টাকা দিবেন তাকে কখনো ফ্যামিলি কার্ডের সুযোগ-সুবিধার আওতায় আনা হবে না।

১৪ অক্টোবর দুপুরে গুঠিয়া ৫নং ওয়ার্ড চাঙ্গুরিয়া,খান বাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার, সংসদ সদস্য’র ব্যাক্তিগত সহকারী ফয়জুল হক সুমন, উজিরপুর পৌর মহিলা দলের সভাপতি মোসাঃ মাকসুদা আক্তার শিল্পী, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লাভলু হোসেন, উজিরপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।

এছাড়া প্রধান অতিথি বলেন, আজকের দিনটি আমাদের এলাকার খেটে খাওয়া,সাধারণ মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটানোর যে অঙ্গীকার করেছিলেন আজকের এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি তারই একটি অনন্য ও বাস্তব প্রতিফলন।বিশ্বজুড়ে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির এই সময়ে, সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতেই সরকার এই “ফ্যামিলি কার্ড”এর ব্যবস্থা করেছে।এই ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত পক্ষে যারা এই সহায়তার যোগ্য, আমার এলাকার সেই প্রতিটি অসহায় ও মধ্যবিত্ত পরিবার যেন এই কার্ড পায়,তা আমরা নিশ্চিত করছি। এটি আপনাদের অধিকার, কোনো দয়া নয়।একটি পরিবারও যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। আপনাদের সামান্য অবহেলা যেন সরকারের এই মহৎ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ না করে,সেদিকে কড়া নজর রাখতে হবে। সরকারের এই জনকল্যাণমুখী উদ্যোগ সফল করি এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে একযোগে কাজ করবো। তিনি আরও বলেন,ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে কেউ টাকা নিলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: