শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া কলেজপাড়া নিবাসী মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মৃতিচারণ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এইচএসসি ৮৬ ব্যাচের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এইচএসসি ৮৬ ব্যাচের আহ্বায়ক কৃষিবিদ এস এম শরিফু-উজ-জ্জামান।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন সৈয়দ শাহ আলম, হোমার ইকবাল হাবীব, উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে. হান্নান বিশ্বাস, মো. আনিচুর রহমান কামাল, অ্যাড. শাহীনউল্লাহ মামুন প্রমুখ। এসময় ওবায়দুল হক সবুজের সহধর্মিণী মিথিলা ও তার দুই পুত্র সন্তান শুভী ও শাফীরসহ এইচএসসি ৮৬ ব্যাচের বন্ধুরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান। উল্লেখ্য, ওবায়দুল হক সবুজ গত ১৯ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।