বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান গোপালগঞ্জের ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

নড়াইলের লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল  :
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া কলেজপাড়া নিবাসী মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মৃতিচারণ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এইচএসসি ৮৬ ব্যাচের আয়োজনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এইচএসসি ৮৬ ব্যাচের আহ্বায়ক কৃষিবিদ এস এম শরিফু-উজ-জ্জামান।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন সৈয়দ শাহ আলম, হোমার ইকবাল হাবীব, উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে. হান্নান বিশ্বাস, মো. আনিচুর রহমান কামাল, অ্যাড. শাহীনউল্লাহ মামুন প্রমুখ। এসময় ওবায়দুল হক সবুজের সহধর্মিণী মিথিলা ও তার দুই পুত্র সন্তান শুভী ও শাফীরসহ এইচএসসি ৮৬ ব্যাচের বন্ধুরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান।  উল্লেখ্য, ওবায়দুল হক সবুজ গত ১৯ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: