বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শিরোনাম
ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

নিজের উপর অনেক অত্যাচার করেছেন অরিজিৎ সিং

ছোটবেলা থেকেই গানের হাতেখড়ি মায়ের কাছে। এরপর মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলেটি রিয়্যালিটি শোর মঞ্চ হয়ে আজ জয় করেছেন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়। প্রেম, বিরহ কিংবা জীবনের কঠিন বাস্তবতা সব আবেগই যেন জীবন্ত হয়ে ওঠে অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

তবে আজকের এই সাফল্য কিংবা কণ্ঠের যে দরদ নিয়ে ভক্তরা মাতোয়ারা, তা মোটেও অনায়াস ছিল না। বরং নিজের কণ্ঠস্বরকে কাঙ্ক্ষিত রূপ দিতে এক সময় নিজের ওপর ব্যাপক অত্যাচার করেছিলেন শিল্পী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সেই কঠিন লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেছেন অরিজিৎ।

গায়ক জানান, পেশাদার জীবনে যখন যাত্রা শুরু করেন, তখন নিজের গলার স্বর মোটেও পছন্দ হতো না তার। এমনকি সেই সময় অনেকের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। আজ তার কণ্ঠে যে দরদ ও নিখুঁত আবেগ কঠোর শ্রমে নিজের গলাকে ভেঙে নতুন রূপ দিয়েছেন তিনি।

অরিজিতের কথায়, ‘আসলে আগে আমার আওয়াজ অনেকেই পছন্দ করতেন না। আমি অনেকটা স্থাপত্য নির্মাণের মতো কেটে কেটে নিজের গলাটা তৈরি করেছি। গলার পেশিগুলোকে কাঙ্ক্ষিত ছাঁচে ফেলতে অনেক অত্যাচার করেছি নিজের ওপর। রেওয়াজ করতে করতে আমি সব সীমা ছাড়িয়ে যেতাম। সারা রাত এমনভাবে প্র্যাকটিস করতাম যে, ক্লান্তিতে গলা ভেঙে বসে যেত।’

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ‘আশিকী ২’ সিনেমার গান দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেলেও এর পেছনের গল্পটা ছিল এমনই সংগ্রামের। নিজের স্বকীয়তা বজায় রাখতে এবং গলার স্বরে কাঙ্ক্ষিত আবেগ ফুটিয়ে তুলতে দিনের পর দিন নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন এই গায়ক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: