বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান গোপালগঞ্জের ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির

নড়াইলে নদীতে গোসলে নেমে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
রোববার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী সীমা খানম পার্শ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানি বাড়িতে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমা তার নানির সাথে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পায় নাই। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের অফিসার সোহাগ উজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে। সোমবার (১১ মে) খুলনা থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: