রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

নড়াইলে নদীতে গোসলে নেমে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
রোববার (১০ মে) বেলা ৩টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) শেখ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী সীমা খানম পার্শ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানি বাড়িতে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমা তার নানির সাথে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পায় নাই। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের অফিসার সোহাগ উজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে। সোমবার (১১ মে) খুলনা থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: