বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম
বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান গোপালগঞ্জের ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো

ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ২৩ মে লোহাগড়ার ইতনা গ্রামে সংঘটিত গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩মে) দুপুরে লোহাগড়ার সাংবাদিক সমাজের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সিদ্দিকুর রহমান, রইস উদ্দিন টিপু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জহুরুল হক মিলু, ওবায়দুর রহমান, শরিফুজ্জামান, মনির খান,রাশেদ রাসু, পিকুল আলম, আজিজুর বিশ্বাসসহ প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও লোহাগড়ার ইতনা গ্রামে সংঘটিত গণহত্যায় নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি জোটে নাই। গণকবরগুলো সংরক্ষিত করা হয় নাই। তাঁদের স্মরণে নির্মিত হয় নাই কোন স্মৃতিসৌধ। এ বিষয়ে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আশু সহযোগিতা কামনা করেন।

স্মরণসভায় গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাম কিবরিয়া মোল্যা।

এসময় স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান , সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: