বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল :
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৭১ সালের ২৩ মে লোহাগড়ার ইতনা গ্রামে সংঘটিত গণহত্যায় নিহত শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩মে) দুপুরে লোহাগড়ার সাংবাদিক সমাজের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সিদ্দিকুর রহমান, রইস উদ্দিন টিপু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জহুরুল হক মিলু, ওবায়দুর রহমান, শরিফুজ্জামান, মনির খান,রাশেদ রাসু, পিকুল আলম, আজিজুর বিশ্বাসসহ প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও লোহাগড়ার ইতনা গ্রামে সংঘটিত গণহত্যায় নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি জোটে নাই। গণকবরগুলো সংরক্ষিত করা হয় নাই। তাঁদের স্মরণে নির্মিত হয় নাই কোন স্মৃতিসৌধ। এ বিষয়ে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আশু সহযোগিতা কামনা করেন।

স্মরণসভায় গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাম কিবরিয়া মোল্যা।

এসময় স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান , সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: