বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম
ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ প্রতিটি বিভাগীয় শহরে আই ব্যাংকিং চালুর তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নিষিদ্ধঘোষিত নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর শাখার সাধারণ সম্পাদক গ্রেপ্তার মোদির সঙ্গে কাজ করো—শুভেন্দুকে উপদেশ দিয়েছিলেন প্রণব মুখার্জি পোশাক শিল্পের উন্নয়ন নিশ্চিতে শ্রমবান্ধব পরিবেশ জরুরি এমপিকে ছাড়া কোনো রাস্তা বা ভবন উদ্বোধন করা যাবে না: রায়হান সিরাজী প্লেব্যাক গায়িকা হিসেবে বড় পর্দায় বুবলী হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী, জানালেন ২৬ দিন পর

দ্বিতীয় সন্তানের মা হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি তাঁর ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে এই সুখবরটি ভাগ করে নিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বুবলী ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন।

বুবলীর পোস্টে জানানো হয়, ১১ মে, ২০২৬ তারিখে তাদের কন্যা সন্তানের জন্ম হয়। অর্থাৎ, ২৬ দিন আগে তিনি কন্যা সন্তান জন্ম দেন। তার নাম রেখেছেন শারলিন খান। শাকিব-বুবলীর সংসারে শেহজাদ খান বীর নামে এক ছেলেও রয়েছে। সেটি তাদের ঘরের প্রথম সন্তান।

বুবলীর এই আকস্মিক ও আনন্দদায়ক ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।

দ্বিতীয় সন্তানের মা হলেন বুললী, জানালেন ২৬ দিন পর

চিত্রনায়িকা শবনম বুবলী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

নবজাতক কন্যা ও বুবলীর পরিবারের জন্য অনেকেই সামাজিক মাধ্যমে শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছেন। এর আগে এই তারকা দম্পতির ‘শেহজাদ খান বীর’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। বুবলীর এই নতুন পোস্টটি প্রকাশের পর থেকেই বিনোদনপাড়ায় নতুন করে আলোচনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: