বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম
যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে ট্রেন আটকে অবরোধ, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক সাবেকি ধাঁচে শাড়ি পরে উৎসবের দিনগুলোয় যেভাবে সেজেছিলেন স্বস্তিকা মুখার্জি সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির সৌদি সংকটে প্রবাসী বাংলাদেশির বিপদে রাষ্ট্র কতটা প্রস্তুত? চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডিলারের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অভিযোগ দুই এমপির রংপুরের এক কারখানা এবার বিশ্বের সেরা নতুন ভবন ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে আমার ছেলে জড়িত থাকলেও যেন ছাড় না দেয় রাজশাহী বিভাগীয় কমিশনারকে তাৎক্ষণিক প্রত্যাহার, আলোচনায় যে কারণ ‘ভারতবিরোধী রাবণে’র পোস্টারে ড. ইউনূসের ছবি, রাহুল–মাস্কসহ আছেন আরও যারা

চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি জেনে নিন

বৃষ্টির দিনের সন্ধ্যাগুলোতে বাড়ি ফিরে গরম একবাটি স্যুপ পেলে মন্দ হয় না। স্যুপ এমন একটি খাবার, যা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যকর হয়। এটি তৈরিতে অতিরিক্ত তেল বা মসলা কোনোটিই ব্যবহার করা হয় না। আপনি যদি মুরগির মাংস ও সবজি দিয়ে স্যুপ তৈরি করেন, সেটি খেতেও কিন্তু দারুণ সুস্বাদ হবে। চলুন তবে জেনে নেওয়া যাক, চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- ১ কাপ

সবজি- ১ কাপ

ডিম- ১টি

পানি- ১ লিটার

গোলমরিচ গুঁড়া- সামান্য

পেঁয়াজ- ২ টেবিল চামচ

রসুন- ২-৩ কোয়া

আদা কুচি- সামান্য

সয়া সস- ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

তেল- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

চুলায় রান্নার হাঁড়ি বসিয়ে তাতে তেল গরম করে আদা, রসুন ও পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। এবার তাতে দিয়ে দিন মাংসের টুকরাগুলো। কিছুক্ষণ ভেজে পছন্দসই সবজি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। লবণ যোগ করুন। নেড়েচেড়ে পানি দিয়ে দিন। ঢেকে রান্না করুন মিনিট পনের। সবজি ও মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে সয়া সস এবং গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিন। স্বাভাবিক তাপমাত্রার পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে সেটুকু চুলায় থাকা স্যুপের সঙ্গে মিশিয়ে দিন। এবার ডিমটি ফেটিয়ে নিয়ে স্যুপের সঙ্গে মেশান। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: