বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া

একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা

মো: হাছান উদ্দিন মিয়া

আমি এক ছোট ব্যবসায়ী
স্বপ্ন বুকে চলি আজ।
ভোরের আলো উঠলেই
নতুন দিনের কাজ।

ঘুম ভেঙে উঠে আমি
গোসল সেরে দোকানে যাই।
ঝাড়ু দিয়ে দোকান গুছাই
কাজ শুরু করি তাই।

কম্পিউটারের সামনে বসি
জীবন হিসাব করি।
সময় যেন চলে যায়
চুপচাপ শুধু দেখি।

সকাল গড়িয়ে দুপুর আসে
বিকেল শেষে রাত নামে।
কাজের মাঝে হারিয়ে যাই
দিনটা এভাবেই নামে।

রাতে ফিরে ঘরে আসি
খেয়ে নিয়ে বসি আবার।
স্বপ্ন আমার বুকের মাঝে
জ্বলে নীরব সবার।

কোনো দিন আয় কম থাকে
কোনো দিন কিছু আসে।
তবুও মনে প্রশ্ন জাগে
কবে আমার হাসে?

পাশের দোকান দেখে আমি
কখনো মন খারাপ।
তারা করে বড় আয়
আমার মনে চাপ।

তবুও আমি থামি না
ছাড়ি না আশা পথ।
সততা আর পরিশ্রমে
আসবে সুখের রথ।

একদিন আমিও হাসব
সফলতার আলো জ্বলে।
সেদিন বলব নিজের কথা
কষ্ট গেছে তলে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: