বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী পলাতক রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: গাইবান্ধায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২২ জুন ) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ বকুল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে একইস্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার শিবিরের সভাপতি মোঃ ওয়াকিবুজ্জামান অভির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোঃ রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ তানভীর শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ নাঈমুল ইসলাম, কলেজ শাখার সেক্রেটারি মোঃ আমির হামজা, সদর পূর্ব থানা সেক্রেটারি মোঃ ফাহিম শেখ ও কালিয়া পশ্চিম থানা সেক্রেটারি মোঃ আসাদুল্লাহ গালিব প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কর্মসুচিতে ছাত্রশিবিরের ভিক্টোরিয়া কলেজ শাখার নেতাকর্মীদের পাশাপাশি জেলা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: