মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: গাইবান্ধায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২২ জুন ) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ বকুল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাস ঘুরে একইস্থানে এসে শেষ হয়।

মিছিল শেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার শিবিরের সভাপতি মোঃ ওয়াকিবুজ্জামান অভির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোঃ রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ তানভীর শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ নাঈমুল ইসলাম, কলেজ শাখার সেক্রেটারি মোঃ আমির হামজা, সদর পূর্ব থানা সেক্রেটারি মোঃ ফাহিম শেখ ও কালিয়া পশ্চিম থানা সেক্রেটারি মোঃ আসাদুল্লাহ গালিব প্রমুখ।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

কর্মসুচিতে ছাত্রশিবিরের ভিক্টোরিয়া কলেজ শাখার নেতাকর্মীদের পাশাপাশি জেলা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: