শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: গুতেরেস ইউরোপের সঙ্গে কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া: পুতিন দাম্পত্যে ভালোবাসা: নবীজির জীবন থেকে ১০ সুন্নত শাশুড়িকে সম্মান না করায় বাবার চড়, ক্ষুব্ধ ছেলের ছুরিকাঘাতে মৃত্যু যুক্তরাষ্ট্র রাজি হলেই শুরু হবে হরমুজ খোলার সাত দিনের পরিকল্পনা: আরাগচি বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের ওপর ৬০ হামলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শ্রীলীলার এক পোস্টে ১ কোটি ১১ লাখ লাইক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’

পবিত্র আশুরা আজ

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। ইসলামের ইতিহাসে এই দিনে সংঘটিত নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে কারবালার মর্মান্তিক ঘটনা বিশেষভাবে স্মরণ করা হয়।

হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন।

ইসলাম ধর্মের মহান আদর্শ সমুন্নত রাখতে কারবালায় হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। কারবালার শোকাবহ এই ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়।

কারবালার শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে ১০ মহররম নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। দিনটিতে বিশ্বের মুসলমানরা নামাজ-রোজাসহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। এছাড়া কারবালার ঘটনায় এদিন শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল করে থাকেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: