বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী পলাতক রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে

নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল ১০ টার দিকে মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫০ টি চারা রোপণ করা হয়।

এর আগে সাড়ে ৯ টার দিকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু করে মরনমোড় ও মানিকগঞ্জ বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালীতে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বক্তব্যে বলেন, প্রতিটি গাছ একটি অক্সিজেন কারখানা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই আমরা সবাই যদি অন্তত একটি গাছ লাগাই এবং যত্ন নেই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ পৃথিবী পাবে।
শিক্ষকরা শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পানি দেওয়া ও পরিচর্যা করার নির্দেশ দেন। শিক্ষার্থীরাও প্রতিশ্রুতি দেয় যে তারা শুধু বিদ্যালয়েই নয়, নিজ নিজ বাড়িতেও গাছ লাগাবে।

এ ছাড়াও ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় নড়াইল জেলার সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: