সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল ১০ টার দিকে মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫০ টি চারা রোপণ করা হয়।

এর আগে সাড়ে ৯ টার দিকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু করে মরনমোড় ও মানিকগঞ্জ বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালীতে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বক্তব্যে বলেন, প্রতিটি গাছ একটি অক্সিজেন কারখানা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাছ লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই আমরা সবাই যদি অন্তত একটি গাছ লাগাই এবং যত্ন নেই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ পৃথিবী পাবে।
শিক্ষকরা শিক্ষার্থীদেরকে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পানি দেওয়া ও পরিচর্যা করার নির্দেশ দেন। শিক্ষার্থীরাও প্রতিশ্রুতি দেয় যে তারা শুধু বিদ্যালয়েই নয়, নিজ নিজ বাড়িতেও গাছ লাগাবে।

এ ছাড়াও ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় নড়াইল জেলার সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: