বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

বিশ্ববাজারে আরও কমল জ্বালানি তেলের দাম

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ কারিগরি আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) আন্তর্জাতিক বাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে এই পতন লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

আন্তর্জাতিক তেল বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৩ সেন্ট বা ১.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭০.৮৪ মার্কিন ডলারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৩ সেন্ট বা ১.১২ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৬৭.৭৫ ডলারে।

এর আগের সেশনেও আন্তর্জাতিক বাজারে উভয় বেঞ্চমার্কেরই তেলের দাম ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল, যা ছিল গত চার মাসের মধ্যে জ্বালানি তেলের সর্বনিম্ন মূল্যস্তর।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: