শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৬২ শতাংশ শিশু খাদ্য–দারিদ্র্যের মধ্যে শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

যে কারণে আদালতে সালমান খান

বলিউড অভিনেতা সালমান খানকে ঘিরে আবারও আলোচনায় এসেছে বহু বছর আগের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। সেই ঘটনাকে কেন্দ্র করে নির্মাণাধীন ‘কালা হিরণ’ সিনেমার প্রদর্শন ও নির্মাণে স্থগিতাদেশ চেয়ে আদালতের শরণাপন্ন হলেও কোনো স্বস্তি পাননি তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় দুই দশক আগে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগকে ভিত্তি করে নির্মিত এই সিনেমা নিয়ে আপত্তি জানান সালমান খান। তার পক্ষ থেকে আদালতে আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি।

এদিকে আদালতের সিদ্ধান্তের পর সিনেমাটির প্রযোজক অমিত জানি সালমান খানকে উদ্দেশ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আদালত সবার জন্য সমান এবং প্রভাব খাটিয়ে কোনো প্রকল্প বন্ধ করা সম্ভব নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নিজেকে বলিউডের বাপ ভাবলেই সব জায়গায় প্রভাব খাটানো যায় না।

তবে প্রযোজকের এই মন্তব্যের বিষয়ে সালমান খান বা তার আইনজীবীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ, রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে ঘিরে সালমান খান দীর্ঘদিন ধরেই আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই ‘কালা হিরণ’ সিনেমা নির্মাণ করা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: