মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম
ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ ফুলবাড়ীর ছোট যমুনা নদী এখন পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড় অস্তিত্ব সংকটে নদীটি কালিয়াকৈর পৌর নির্বাচন: জনসমর্থনে এগিয়ে দেওয়ান জসিম উদ্দিন, অপপ্রচারে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীরা লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সম্ভাব্য মেয়র প্রার্থী সততার প্রতীক চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার এখন সাধারণ মানুষের মুখে মুখে চৌদ্দগ্রামে র‌্যাবের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ বাস চালক আটক জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ হাজার ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ লক্ষাধিক টাকা জব্দ নড়াইলের লোহাগড়ায় ১২৪ বছর উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, বৃত্তি প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান

টানা চার ম্যাচ জয়হীন বার্সা

নিউজ ডেস্ক :: স্প্যানিশ লা লিগায় শনিবার অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সালোনা। লিগে এনিয়ে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট হারালো কাতালান ক্লাবটি।

ঘরের মাঠে শুরু থেকেই রক্ষণাত্মক, আলাভেস। ৩১ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিকদের লিড এনে দেন রিয়োহা। পিছিয়ে পড়ে আক্রমণের ধারা বাড়ায় বার্সা।

বিরতির পর ৬২ মিনিটে আলাভেস দশজনের দলে পরিণত হয়। এ সময় পিকেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার জতা। এর পরেই সমতা ফেরান আঁতোয়ান গ্রিজমান।

এরপর একের পর এক আক্রমণে আলাভেস সীমান্তে কাঁপন ধরায়, মেসি, গ্রিজম্যান, ফাতিরা। তবে অসংখ্য সুযোগ পেয়েও আর সমতা ভাঙতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।
এই ড্রয়ে ৬ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে রয়েছে বার্সেলোনা। আর ৮ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে আলাভেস রয়েছে পয়েন্ট টেবিলের ত্রয়োদশ স্থানে। অপরদিকে রিয়াল মাদ্রিদ ৭ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: