শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
পাকা আমের পোয়া পিঠা তৈরির রেসিপি জেনে নিন নতুন এআই টুল নিয়ে এলো টিকটক চাকরি দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু সুবর্ণচরে আলিম পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড না দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচারের দাবি ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না উজিরপুরে চিরনিদ্রায় শায়িত সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা কবির হাসান মৃধা নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা টুঙ্গিপাড়ায় শিশু ধর্ষণচেষ্টা: ৯৯৯-এ কলে রক্ষা পেল ৯ বছরের মাদরাসা ছাত্রী, অভিযুক্ত গ্রেফতার ছাত্রদলের জুলাই-আগস্টের নতুন কর্মসূচি ঘোষণা আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে জিতবে কে, কী বলছে সুপারকম্পিউটার?

নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইল সদর উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে নিয়ে বিরোধের জেরে মোস্তাফা কাজী (৬৪) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করছেন।
নিহত মোস্তফা কাজী উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। তিনি কয়েক বছর আগে পলাইডাঙ্গা গ্রাম থেকে একই ইউনিয়নের মহারাগ গ্রামে বাড়ি করে স্থায়ীভাবে ভাবে বসবাস কর আসছেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার ভদ্রবিলা বাজারের পাশে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের কিশোররা মারামারি করে। এ নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলেও দুইপক্ষের কিশোরেরা মারামারিতে জড়ায়। পরে দু’পক্ষের লোকজন তাদের থামিয়ে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে বসে মীমাংসা আশ্বাস দিলে দু’পক্ষ মেনে নেয়। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে নিহত মোস্তফা কাজী বাড়ি থেকে মীমাংসা সালিশে ভদ্রবিলা বাজারে যাওয়ার জন্য রওনা হন। পথে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানারওসি অজয় কুমার কুন্ডু বলেন, ওই এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: